হোম > সারা দেশ > রংপুর

চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ভাইকে হত্যা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ভাইকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মন্ডলপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল (৩২)। এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন শহিদুল ইসলামের দুই ছেলে সাদিকুল (৩০) ও সাকিব (১৮)।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহিদুল ইসলামের দুই স্ত্রী। তাদের ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সম্প্রতি ধান কর্তনের পর তিনি দুই পরিবারকে সমানভাবে জমি বণ্টন করে দেন। তবে কয়েক দিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ দাবি করছিলেন ছোট স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।

মঙ্গলবার ভোরে ভুট্টাক্ষেতে এ নিয়ে বাবা ও ভাইয়ের সঙ্গে সাকিব ও সাদিকুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লোহার রড দিয়ে তাদের আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী জানান, ঘটনার পর থেকে দুই ভাই পলাতক রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

জেডএম

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের