হোম > সারা দেশ > রংপুর

বোচাগঞ্জে শয়নকক্ষে বিষধর সাপ, বস্তাবন্দি করলেন যুবক

উপজেলা প্রতিনিধি, বোচাগঞ্জ (দিনাজপুর)

ছবি: আমার দেশ

দিনাজপুরের বোচাগঞ্জে বাসার শয়নকক্ষে ঢুকে পড়া প্রায় আড়াই ফুট লম্বা বিষধর কালাচ সাপ লাঠির সাহায্যে ঘর থেকে বের করে বস্তাবন্দি করেছেন স্থানীয় বাসিন্দা আদিল হুসেন। পরে খবর পেয়ে সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ।

সোমবার রাত ৯টার দিকে সেতাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামারপাড়ায় নিজ বাসার শয়নকক্ষে সাপটি দেখতে পান আদিল হুসেন। পরে লাঠির সাহায্যে সাপটিকে ঘর থেকে বাইরে বের করে আনেন তিনি। এরপর একটি বস্তার মধ্যে সাপটি রেখে বন্যপ্রাণী উদ্ধারকর্মী নুর হাসান নাহিদকে ফোন করে বিষয়টি জানান।

নাহিদের পরামর্শ অনুযায়ী সাপটিকে নিরাপদে রাখেন আদিল। বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন নাহিদ।

নুর হাসান নাহিদ বলেন, ‘এটি প্রাণঘাতী বিষধর কালাচ সাপ। এই সাপ কামড় দিলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা না নিলে মৃত্যুঝুঁকি রয়েছে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া কাউকে সাপ ধরতে যাওয়া উচিত নয়।’

তিনি বলেন, ‘কালাচ সাধারণত রাতে চলাচল করে। বাসাবাড়িতে ইঁদুর, ব্যাঙ ও বিভিন্ন পোকামাকড়ের সন্ধানে এ সাপ ঢুকে পড়তে পারে। তাই ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে শয়নকক্ষে মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দেন তিনি। সাপ প্রবেশের সম্ভাব্য স্থানগুলোতে পর্যাপ্ত আলো রাখার কথাও জানান নাহিদ।

সাপে কাটার পর ঝাড়ফুঁক বা কুসংস্কারের আশ্রয় না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।

নুর হাসান নাহিদ জানান, ২০২১ সাল থেকে তিনি বন্যপ্রাণী উদ্ধারের কাজ করছেন। এ পর্যন্ত পাঁচ শতাধিক সাপ উদ্ধার করেছেন। পাশাপাশি বনবিড়াল, গন্ধগোকুল, শেয়াল, বিভিন্ন প্রজাতির পাখি ও শকুনসহ নানা ধরনের বন্যপ্রাণী উদ্ধার করেছেন।

তিনি বলেন, সাপটি বন বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

এমএইচ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি