হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফের খুঁটি অপসারণ

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি এলাকার কলসির মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্তের জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপন করে এমন খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি তীব্র আপত্তি ও কঠোর অবস্থানের মুখে খুঁটিটি তুলে নিতে বাধ্য হয় বিএসএফ।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলিবাড়ি কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল সীমান্ত আইন অমান্য করে জিরো লাইনের নিয়ম বহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপন করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের ও বিজিবির টহল দলের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তীব্র আপত্তি জানানো হয়। বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় ও কড়া জবাবের পর পরিস্থিতি বেগতিক দেখে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং স্থাপন করা খুঁটিটি দ্রুত তুলে নিয়ে যান।

এ বিষয়ে বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। কলসির মুখ সীমান্তে বিএসএফ নিয়ম বহির্ভূতভাবে খুঁটি স্থাপন করলে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিক ও কড়া প্রতিবাদ জানানো হয়। পরে বিএসএফ তাদের ভুল বুঝতে পেরে খুঁটিটি সরিয়ে নিয়েছে।

এ বিষয়ে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সীমান্তে বিএসএফ প্রায় এইরকম বাঁশে খুঁটি স্থাপন করার চেষ্টা করে বিজিবির টহল দল কড়া প্রতিবাদ করলে তখন তারা খুঁটি অপসারণ করতে বাধ্য হয় ।

তারাগঞ্জে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পীরগাছায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আইনশৃঙ্খলা বিবেচনায় রংপুর জেলার শ্রেষ্ঠ থানা পীরগাছা

৭ ঘণ্টা দেরিতে চলল লালমনি এক্সপ্রেস, যাত্রী ভোগান্তি চরমে

বড়পুকুরিয়া কয়লাখনিতে শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

মাদকবিরোধী সুধী সমাবেশে ২০ মাদক কারবারির তালিকা প্রকাশ

রংপুরে ইয়াবা, ল্যাপটপ ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

ফুলছড়িতে ভিজিএফের ৪৬৭ বস্তা চালসহ নৌকাডুবি

ব্যাকটেরিয়ার সহায়তায় আলু চাষে বিপ্লব, অর্ধেক সারেই ভালো ফলন

মাদকাসক্ত ভাতিজার বঁটির আঘাতে ফুপুর মৃত্যু