হোম > সারা দেশ > রংপুর

ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগ নারীর, উল্টো সাইবার সুরক্ষা আইনে মামলা

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

ছবি: তেঁতুলিয়া উপজেলার ইউএনও আফরোজ শাহিন খসরু ও অভিযোগকারী রেহেনা বেগম উর্মি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে সরাসরি ফেসবুক লাইভ করা রেহেনা বেগম উর্মির নামে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গত বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার বাদি হয়ে তেঁতুলিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেন। মামলায় রেহেনা বেগম উর্মিকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গত সোমবার রেহেনা বেগম উর্মি দাবি করেন, তার ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছিল। সম্প্রতি ইউএনওর বদলির খবর জানতে পেরে তিনি টাকা ফেরত চাইতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন। সেদিন বিকেলে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও আফরোজ শাহিন খসরু বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ আনা হয়েছে তিনি ওই নারীকে চেনেন না। যে নিয়োগের কথা বলছে তা আগেই বাতিল করা হয়েছিল। এছাড়া অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও ছিল না।

এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু জানান, গত সোমবার অভিযোগকারী নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার উভয়পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, সাইবার সুরক্ষা আইনে মামলাটি রুজু হয়েছে। তদন্তসহ আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।

এএস

পা দিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

কামারজানিতে দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন জামায়াত এমপি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ধরলা নদীর ভাঙন এলাকা পরিদর্শনে ত্রাণমন্ত্রী

শিশু সানজিদার পরিবারকে বিএনপির আর্থিক অনুদান

সাঘাটায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভারতের ট্যুরিস্ট ভিসা শুরু, বুড়িমারী স্থলবন্দরে স্বস্তি

উজাড় হয়ে যাচ্ছে রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়া বন