হোম > সারা দেশ > রংপুর

শাশুড়িকে দাফন করে ফেরার পথে জামাই নিহত

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শাশুড়িকে দাফন করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জামাই আব্দুস সামাদ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় স্ত্রী মর্জিনা বেগম গুরুতর আহত হয়েছেন।

নিহত আব্দুস সামাদ পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার গাণ্ডিগাড়ি গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে ।

বুধবার রাত ৯টায় উপজেলার মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই আব্দুল কাদের জানান, তিন ভাইসহ পরিবারের সবািই রাণীশংকৈলে উপজেলার জওগাঁও গ্রামে ভাইয়ের শাশুড়িকে দাফন শেষে বাড়ি ফেরার পথে মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর নামক স্থানে রাস্তার ওপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। আমরা তিন ভাই একসঙ্গে আলাদা আলাদা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় আচমকা ট্রাকের পেছন থেকে আসা মোটরসাইকেলটি আমার ভাইকে ধাক্কা দেয়। তিনি পড়ে যান এবং গুরুতর আহত হন। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। আমার ভাবিও একই গাড়িতে ছিলেন। তিনিও গুরুতর আহত হন। তাকে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে স্থানান্তর করেছেন।

এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী মুঠোফোনে বলেন, লাশ বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। অভিযোগকারীরা চাইলে মামলা হবে, না চাইলে জিডি মূলে ছেড়ে দেওয়া হবে।

এমএইচ

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক