হোম > সারা দেশ > রংপুর

দীর্ঘ লাইন উপেক্ষা করে তিন জার তেল নিয়ে উধাও ইউএনওর গাড়ি

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

পাম্পের সামনে সারি সারি মোটরসাইকেল। চালকরা দাঁড়িয়ে আছেন। অপেক্ষায় আছেন কাঙ্ক্ষিত জ্বালানি তেলের। এরইমধ্যে সন্ধ্যার দিকে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি তিন জার তেল নিয়ে উধাও হয়ে গেলো। এ ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড সংলগ্ন কাদির অ্যান্ডসন্স পাম্পে গতকাল সোমবার সন্ধ্যার দিকে।

এ সময় মোটরসাইকেল চালক ও অন্যান্য পরিবহন চালকরা এর প্রতিবাদ করেন। তেল নিতে আসা মোটরসাইকেল চালক মজিব ইসলাম জানান, সরকারের পক্ষ থেকে সংকট নিরসনে নানা রকম ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ্য নিজেই আইন মানছেন না।

মোটরসাইকেল চালক বিকেদাস জানান, দীর্ঘ ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি তেল পাচ্ছি না সেখানে রক্ষক নিয়ম মানছেন না।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ লাইলাতুল হোসেন আমার দেশকে বলেন, এটা আমার তেল না, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্পিডবোটের তেল।

জানতে চাইলে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আমি কোনো তেল এখনও পাইনি। খোঁজ নিয়ে বিষয়টি জানাতে পারবো।

পাঁচ বছরে দুই কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী

বদরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ক্ষমতায় যাওয়ার জন্য কোনো সংকটকে ইস্যু করতে চাই না: গোলাম পরওয়ার

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা: শিল্পমন্ত্রী

গণভোটের রায় ও উন্নয়নে বৈষম্য করছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

টিআরের টাকা আত্মসাৎ, ১৬ প্রকল্প নিজের কবজায়

সময় বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

নির্বাচনের আগে বাস্তবায়নের প্রতিশ্রুতি, ভোট শেষে স্বপ্নভঙ্গ

র‍্যাবের অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি ও মাদক কারবারি গ্রেপ্তার

নবাবগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু