হোম > সারা দেশ > রংপুর

নির্বাচনি বক্তব্য বিকৃতির অভিযোগে থানায় জিডি করলেন আখতার

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)

রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনের ১১ জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচনি জনসভার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সশরীরে থানায় উপস্থিত হয়ে তিনি অভিযোগটি দায়ের করেন।

জিডি সূত্রে জানা যায়, ‘রনক’ নামের এক ব্যক্তি—যাকে এনসিপি প্রার্থী বিএনপির কর্মী হিসেবে দাবি করেছেন—আখতার হোসেনের একটি নির্বাচনি জনসভার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

আখতার হোসেন অভিযোগে উল্লেখ করেন, জনসভায় তিনি বিগত সময়ের জনপ্রতিনিধিদের ‘অকর্মা’ বলে সমালোচনা করেছিলেন। তবে প্রচারিত ভিডিওতে বক্তব্যটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি ‘হারাগাছবাসীকে অকর্মা’ বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের বিকৃত প্রচার তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি হারাগাছবাসীর জন্যও চরম মানহানিকর।

তিনি অবিলম্বে বিকৃত ভিডিওটি অপসারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

জিডি দায়েরের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন নির্বাচন কমিশনের একটি সাম্প্রতিক সিদ্ধান্তেরও তীব্র প্রতিবাদ জানান। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তিনি ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে বলেন, এতে ভোটগ্রহণের স্বচ্ছতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আজকের মধ্যেই এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

এ বিষয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ