হোম > সারা দেশ > রংপুর

প্রতিটি ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে: শিক্ষামন্ত্রী

দিনাজপুরে মতবিনিময় সভায়

জেলা প্রতিনিধি, দিনাজপুর

ছবি: আমার দেশ

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, আমরা চাই মানসম্মত শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান। আমাদের মূল দায়িত্ব হচ্ছে লেখাপড়ার মান উন্নয়ন করা।

শুক্রবার বেলা ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এবং দিনাজপুরস্থ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্রে কোনো নকল পাওয়া গেলে প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্রসচিবকেও আইনের আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাতে হবে। কেন্দ্র সচিব সচিব সিসি ক্যামেরা মনিটর করবেন।

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের সন্তান পড়ে না, তাদের শিক্ষকতার কোনো অধিকার নেই। প্রত্যেক শিক্ষককে তার প্রতিষ্ঠানের প্রত্যেকটা ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে তবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন।

এছাড়া মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রফিকুল আলম।

মতবিনিময় সভায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা, শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ-উল- করিম বাবু, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন আটটি জেলার ২১৩টি কেন্দ্র সচিব, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১০৭টি কেন্দ্রের কেন্দ্র সচিব ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন ৫৬টি কেন্দ্রের কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন।

এমএইচ

খানসামায় মাদকের ভয়াল থাবা, ঝুঁকির মুখে তরুণ প্রজন্ম

পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

দহগ্রাম-আঙ্গরপোতা মুক্ত দিবস আজ

আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ হোসেন

মাতৃত্বকালীন ভাতায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

শিবির নেতা সাইফুল্লাহ হত্যায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থীসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

চুরির অভিযোগে জুনিয়রকে অপহরণের অভিযোগ

অবৈধ জাল তৈরির কারখানার সন্ধান, ৪৪ লাখ টাকার সামগ্রী জব্দ

ইউনিয়ন পরিষদ ভবনের ছাদে বিএনপি নেতার ইয়াবা সেবনের আসর