হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে ১১ দিন বয়সি এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।

মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার বাসিন্দা শিক্ষক আবু বকর সিদ্দিকের কন্যা।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নবজাতকটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়।

ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।

এদিকে, এত অল্প বয়সি শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হামের সম্ভাব্য সংক্রমণ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগটির প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের