হোম > সারা দেশ > রংপুর

ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ‘ক্যারিয়ার ভাবনা’

আতিকুর রহমান নগরী

ড্রিমারস স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ‘ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক ক্যারিয়ার সচেতনতা ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার রামগোপাল হোসেনিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে ক্যারিয়ার ভাবনা বিষয়ক এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে নবম শ্রেণিতে স্ট্রিম নির্বাচন—সায়েন্স, আর্টস ও কমার্স—সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য নির্ধারণ, বিষয়ভিত্তিক সম্ভাবনা ও একাডেমিক প্রস্তুতি—এ সবকিছু নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত বক্তারা।

অনুপ্রেরণামূলক আলোচনা মোটিভেশনাল আলোচনা করেন আবিদ হাসান রাফি, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ও শেখ মুজিবুর রহমান হল সংসদ সাহিত্য সম্পাদক সাব্বির আহাম্মেদ সাঈদি, শিক্ষার্থী বেরোবি রবিউল ইসলাম, শিক্ষার্থী কারমাইকেল কলেজ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, মাওলানা হুমায়ুন বাদশা, বিশিষ্ট আলেম ও শিক্ষা অনুরাগী শাহিনুর রশিদ কামাল, রামগোপাল হোসেনিয়া দাখিল মাদরাসার সভাপতি মাওলানা আবু তালেব, রামগোপাল হোসেনিয়া দাখিল মাদরাসার সুপার আতাউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, জাহিদ হাসান, কাজল মিয়া, সোহেল রানা, রাকিবুল ইসলাম রাফি, রোকন মিয়া, আল আমিন, আশিক আলি, আবু সাঈদ রাসেল, শহিদ ইসলাম ও জাফর মিয়া।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের আগ্রহ ও সক্রিয় অংশগ্রহণে পুরো প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে সচেতন ও প্রস্তুত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা