হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

দুই ঘণ্টা পর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর)

ছবি: আমার দেশ

রংপুরের পীরগঞ্জে বালিয়াঘাটা বিলে গরুর জন্য ঘাস ধুতে গিয়ে পানিতে পড়ে ওদুত মিয়া (৫০) নামের এক কৃষক নিখোঁজ হন। প্রায় দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিলে এ ঘটনা ঘটে। নিহত ওদুত মিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি গরু পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় গরুর জন্য ঘাস ধুতে বালিয়াঘাটা বিলে যান ওদুত মিয়া। ঘাস ধোয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে বিলের গভীর পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা পানিতে খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে ওদুত মিয়ার লাশ উদ্ধার করে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে পানির নিচ থেকে কৃষক ওদুত মিয়ার লাশ উদ্ধার করে।

এমএইচ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি