হোম > সারা দেশ > রংপুর

আদিতমারীতে ফাঁকা বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (আদিতমারী) লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি তালাবন্ধ ও ফাঁকা বাড়ি থেকে স্বপ্না বেগম (৪৮) নামে এক তালাকপ্রাপ্তা নারীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, শনিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।

রোববার (২৪ মে) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নাজমাল হোসেনের মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে স্বপ্না বেগম স্থায়ীভাবে ঢাকায় বসবাস করতেন এবং মাঝে মধ্যে গ্রামে আসতেন। গত চার দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বাবার বাড়ির পাশেই তার ভগ্নীপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামে চারদিকে প্রাচীর-বেষ্টিত একটি বিলাসবহুল ফাঁকা বাড়ি রয়েছে। বাড়িটি খালি থাকায় সেখানে একাই রাত্রিযাপন করছিলেন স্বপ্না। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি ওই ভবনে ঘুমাতে যান। রোববার সকালে দীর্ঘ সময় পার হলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা ওই বাড়িতে গিয়ে প্রধান ফটক খোলা দেখতে পান এবং ভেতরে ঢুকে স্বপ্নার বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

​খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশের সুরতহাল ও পারিপার্শ্বিক অবস্থা দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ধেয়ে আসছে ভারতীয় ঢল নিম্নাঞ্চল প্লাবিত

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার