হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট-বুড়িমারী সড়কের ৮৪ বাঁকে মৃত্যুফাঁদ

হাসান উল আজিজ, লালমনিরহাট

উত্তরাঞ্চলের লালমনিরহাট বুড়িমারী ১০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক ৮৪টি বাঁক ও ১১টি রেলওয়ে লেভেল ক্রসিংয়ের কারণে এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সংকীর্ণ সড়ক, বিপজ্জনক বাঁক, ঘন ঘন রেলক্রসিং এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে এ মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দুর্ঘটনা। জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত গত সাড়ে ১৫ মাসে এ সড়কে ৭০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। আহত হয়েছেন অন্তত শতাধিক।

এ সময়ে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলা হয়েছে ২৭টি। গত ১৭ মার্চ সকালে পাটগ্রাম উপজেলার মডেল মসজিদ এলাকায় ঘটে মর্মান্তিক এক দুর্ঘটনা। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন এনজিওকর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী ও এক সন্তান।

ঝুঁকির মূল কারণ সংশ্লিষ্টদের মতে, মহাসড়কটির প্রধান সমস্যা এর ত্রুটিপূর্ণ নকশা। জাতীয় মান অনুযায়ী সড়কের প্রস্থ ১০.৩ মিটার হওয়ার কথা থাকলেও বাস্তবে এটি মাত্র ৫.৫ মিটার। প্রতিদিন প্রায় ৫ হাজার যানবাহন চলাচল করে। যার বড় অংশ ভারী ট্রাক ও যাত্রীবাহী বাস।

লালমনিরহাট বুড়িমারী গোটা মহাসড়কজুড়ে রয়েছে ৮৪টি বাঁক ও ১১টি রেলওয়ে লেভেল ক্রসিং—যা দেশের অন্য কোনো মহাসড়কে এত ঘনভাবে নেই। প্রতিদিন চার জোড়া ট্রেন চলাচলের কারণে অন্তত আটবার যান চলাচল বন্ধ থাকে, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ও বিশৃঙ্খলা। এ মহাসড়ক বুড়িমারী স্থলবন্দরকে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্ত করায় এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যসড়ক। কিন্তু সড়কের বেহাল দশার কারণে পণ্য পরিবহন দ্রুত সময়ে গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সময় ও খরচ দুটোই বৃদ্ধি পাচ্ছে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছে এ বৃহত্তম স্থলবন্দর টিতে ‌।

লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘নকশাগতভাবে এ সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এত বেশি বাঁক ও রেলক্রসিং দেশের অন্য কোথাও নেই। প্রকল্প গ্রহণ ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয় বলে জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, দ্রুত সময়ের মধ্যে মহাসড়কটি চার লেনে উন্নীত করা, বিপজ্জনক বাঁক কমানো, আধুনিক রেলক্রসিং স্থাপন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ‌।

নুপুর চুরির অপরাধে নারীকে বেঁধে নির্যাতন, মাথা ন্যাড়া স্বামীর

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

পঞ্চগড়ে বিদ্যুতের তারে ঝুলছিল লাইনম্যানের লাশ

ভাই বললেন কেন, চটলেন সেই এসিল্যান্ড

উত্তীর্ণ প্রার্থীকে চাকরি না দেওয়ায় ইউএনওর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে স্বাধীনতার ৫৫ বছরেও গড়ে ওঠেনি আলুর হিমাগার

তাঁতী লীগ নেতার সঙ্গে ইউএনওর স্বাধীনতা দিবস উদ্‌যাপন

নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে নবজাতকের মৃত্যু

ওসিসহ ৮ পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার আরো ২

পীরগঞ্জে পাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা