হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে গৃহবধূ হত্যার রহস্যময় ঘটনার মূল আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ীতে কবিতা বেগম নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় নিহতের মা হাসনা বেগম জামাতাসহ চারজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ নিহত গৃহবধূর স্বামী হারুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করেছে।

কাটা পুরুষাঙ্গ আটক হারুনের বলে জানায় পুলিশ । তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩৪ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার বেতকাপা ইউনিয়নের পারআমলাগাছী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোস্তাফিজার রহমানের ভাড়া বাসা থেকে কবিতা বেগমের গলাকাটা লাশ গত ২৮ মার্চ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ২৯ মার্চ পলাশবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে রংপুর হাসপাতাল থেকে প্রধান আসামি স্বামী হারুনকে আটক করে। তিনি সাদুল্লাপুর উপজেলার ঈদিলপুর ইউনিয়নের চকভগবানপুর গ্রামের বাসিন্দা।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরওয়ার আলম খান জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রধান আসামি নিহতের স্বামী হারুনকে আটক করা হয় এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের