হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় বারি রসুন-৪ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটায় রসুন চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে রসুনের আবাদ বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে পতিত জমিতে বারি রসুন-৪ জাতের চাষে উদ্বুদ্ধ হওয়ায় এ বৃদ্ধি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার পদুমশহর ইউনিয়নের কৃষক লিমন সরকার ১০ শতাংশ জমিতে বারি রসুন-৪ চাষ করেছেন। তিনি জানান, আগে রসুন চাষ নিয়ে তেমন ভাবনা ছিল না। অন্য কৃষকদের সফলতা দেখে এবার নিজেও চাষ শুরু করেছেন। তার মতো আরও অনেক কৃষকের মধ্যে এ বছর আগ্রহ তৈরি হয়েছে।

উপজেলার চকদাতেয়া গ্রামের কৃষক এমদাদ হোসেন সরকার বলেন, কৃষি বিভাগের সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত বীজ পাওয়ায় তিনি পরীক্ষামূলকভাবে অল্প জমিতে বারি রসুন-৪ আবাদ করেছেন। ফলন ভালো হলে আগামী মৌসুমে আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের ২০ কেজি বীজ ও প্রয়োজনীয় সার সহায়তা দেওয়া হয়েছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও নিয়মিত পরিচর্যার ফলে বর্তমানে রসুন গাছ সবল ও সতেজ রয়েছে। ক্ষেতজুড়ে সবুজ পাতার সমারোহ দেখে আশাবাদী কৃষকরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস জানায়, এবার উপজেলায় ৩২ হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে। পাশাপাশি বারি রসুন-৪ এর পাঁচটি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে।

কৃষকরা জানান, বাজারে সারা বছর রসুনের চাহিদা থাকায় এ আবাদে লোকসানের ঝুঁকি তুলনামূলক কম। ন্যায্যমূল্য পেলে তারা লাভবান হবেন। একই সঙ্গে দেশীয় উৎপাদন বাড়লে আমদানি নির্ভরতা কমবে বলেও মত দেন তারা।

সাঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান বলেন, কৃষি অফিসের সার্বিক তদারকি ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের বিভিন্ন এলাকায় রসুন চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। এ কারণেই এবার চাষে আগ্রহ বেড়েছে।

গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আতিকুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় রসুনের প্রদর্শনী মাঠ পরিদর্শনকালে জানান, রোগবালাই কম থাকায় রসুন গাছ ভালোভাবে বেড়ে উঠছে। আশানুরূপ ফলনের সম্ভাবনা রয়েছে।

জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে থাকবে জামায়াত

চিলমারীতে বালু খেকোদের টোল ঘর গুঁড়িয়ে দিল এলাকাবাসী

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

রংপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নির্বাচনে কারচুপির ঘটনা উদ্ঘাটিত হবে: অ্যাডভোকেট ফিরোজ

তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

বড় ভাইয়ের সুরকির আঘাতে ছোট ভাই নিহত

বিএসএফের অপতৎপরতা রুখে দিতে প্রস্তুত বিজিবি

ঠাকুরগাঁওয়ের একজন অভিভাবককে হারালাম: মির্জা ফখরুল

পঞ্চগড়ে বিদেশি মদসহ বাবা-ছেলে আটক