হোম > সারা দেশ > রংপুর

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে বোনেরও মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার খয়েরবাড়ী বাজার এলাকার কুটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো—সাবিয়া জান্নাত (৬) ও মো. সিয়াম (৪)। তারা স্থানীয় মুদিদোকানি শাহিন আলমের সন্তান।

ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা বিষয়টির খোঁজ নিচ্ছে।

শিশুর মা কেয়া বেগম ও স্বজনেরা জানান, বাড়ির পাশের পুকুরের পানিতে একটি বোতল ভাসতে দেখে সেটি তুলতে যায় সিয়াম। এ সময় পুকুরের পানিতে ডুবে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যেতে থাকে। ভাইয়ের এ অবস্থা দেখে তাকে বাঁচাতে নামে বোন । তখন সে-ও তলিয়ে যায়।

এমই

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল

শিক্ষার্থীদের মিড-ডে মিল পরিদর্শনে গিয়ে পচা ডিম পেলেন ইউএনও

দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

ভাঙনের ভয়াল থাবায় তিস্তা ও ধরলাপারের মানুষ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

পীরগাছায় ৩ ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

পীরগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর গাছ পড়ে চালকের মৃত্যু

রংপুর জেলা পরিষদের ১২৭ এডিপি প্রকল্পের ৬৪টি বরাদ্দ প্রশাসকের নিজ উপজেলায়