হোম > সারা দেশ > রংপুর

উপদেষ্টা ফরিদার অনুষ্ঠানে শেখ মুজিব ও হাসিনার ছবি নিয়ে তোলপাড়

রংপুর অফিস

রংপুরে প্রাণিসম্পদ বিভাগের একটি ভার্চুয়াল প্রেজেন্টেশনে শেখ মুজিবুর রহমান ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণী ও মৎস্যসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

রোববার দুপুরে প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত রংপুরে পশুপালন ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় এ ঘটনা ঘটে।

এব্যপারে ক্ষুব্ধ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘এটা গ্রহণযোগ্য নয়, ফ্যাসিবাদের অনেক রকম রূপ আমরা লক্ষ্য করছি।’

প্রকল্প পরিচালক দাবি করেছেন যে এটি ভুলক্রমে হয়েছে এবং ক্ষমা চেয়েছেন।

উপদেষ্টা জানান, ‘তিনি ক্ষমা চেয়েছেন এবং আমি তা সকলের কাছে উপস্থাপন করেছি। বিষয়টি আমি আরো ভালোভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

উপদেষ্টা ফরিদা আখতার এছাড়া প্রাণিসম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ের কাজের গুরুত্বও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘প্রাণীকে রোগমুক্ত করা এবং নিরাপদভাবে মানুষের কাছে মাংস, দুধ ও ডিম পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এজন্য আমরা ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম শুরু করেছি এবং ‘ওয়ান হেলথ কনসেপ্ট’ অনুসারে প্রাণী ও মানুষের স্বাস্থ্য একসাথে রক্ষা করছি।’

পরবর্তীতে তিনি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় স্লটার হাউস পরিদর্শন করেন।

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা

রাজিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বোচাগঞ্জে রাইস মিল মালিকের মৃত্যু, সাবেক স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ঐতিহ্যবাহী সূর্যপুরী আমের জিআই স্বীকৃতি দাবিতে স্মারকলিপি