হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাদের সাথে থাকা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়েছে।

সোমবার উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়বাড়ি রোড সাকোয়া টিকটিকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল অস্ত্র ও মাদক উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার বাংগোলা এলাকার ন‌ওশের আলীর ছেলে জুয়েল (২৮), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের ছোট সাকরাইল এলাকার সুদেব হালদার এর ছেলে লিটন হালদার (২৭), এক‌ই থানার খালিশা গ্রামের মো. আজিজের ছেলে আসলাম (৩৫)।

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ