হোম > সারা দেশ > রংপুর

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

উপজেলা প্রতিনিধি, (তেঁতুলিয়া) পঞ্চগড়

বাংলাবান্ধা স্থলবন্দরে ডলারসহ ভারতীয় নাগরিক আটক করা হয়েছে। আটকৃত পলাশ চন্দ্র মাঝি একজন চোরাকারবারী হুন্ডি ব্যবসায়ী। তিনি ভারতের হুগলী জেলাধীন খানাকুল থানার বাসিন্দা।

সোমবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে দুপুর ১২ টায় বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) তাকে তল্লাসী করে। এসময় তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ ডলার, ভারতীয় ৫ রুপি, নেপালি ১৩০ রুপি ও বাংলাদেশি ৩ হাজার ৫৭০টাকাসহ আটক করেছে।

গোয়েন্দা সূত্রটি আরও জানায়, আটককৃত ভারতীয় ওই নাগরিক গত ২৭ মার্চ ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসে। সোমবার দুপুরে ভারতে ফেরত যাবার উদ্দেশ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করেন।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, ভারতীয় একজন নাগরিক বাংলাবান্ধা স্থলবন্দরে আটক হয়েছে। আটককৃত ব্যক্তিকে এখনো থানায় পৌছানো হয়নি। এবিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ দিলে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।

এবিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কাস্টম কমিশনার (এসি) সাইদুর রহমান মুন্নার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন একটু পরে কথা বলবেন জানিয়ে ফোন কেটে দেন।

এমই

দিনাজপুরে প্লাস্টিক দূষণরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

পুলিশের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

চীনা নাগরিকের চুক্তিভিত্তিক বিয়ের সত্যতা পায়নি পুলিশ

শিবির নেতা হত্যাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তর

ঠাকুরগাঁও সীমান্তে কাঁচা রাস্তায় টহলে হিমশিম খাচ্ছে বিজিবি

উজানের ঢল অব্যাহত থাকায় উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির নেতা সংকটাপন্ন

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির সভাপতি খুন