হোম > সারা দেশ > রংপুর

রাতে ঘুরে ঘুরে শীত বস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

আব্দুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, নীলফামারী

ছবি: আমার দেশ।

​উত্তরের হিমেল হাওয়ায় থরথর করে কাঁপছে দেশের উত্তর জনপদ হিমালয় দুহিতা নীলফামারী। গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে আছে এই জনপদ। হাড়কাঁপানো ঠান্ডায় সাধারণ মানুষ লেপ-কাঁথা মুড়ি দিয়ে যখন নিরাপদ আশ্রয়ে, ঠিক তখনই রাতের আধারে ঘুরে ঘুরে ভবঘুরেদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ​গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ, কুয়াশার দাপটে হাত বাড়ানোও দায়, তখন তিনি শহরের আনাচে-কানাচে খুঁজে বের করছেন শতাধিক ছিন্নমূল আর অসহায় মানুষদের।

স্টেশনের প্ল্যাটফর্‌ম, ফুটপাত কিংবা বাজারের খোলা বারান্দায় শুয়ে থাকা মানুষগুলোর মাথার ওপর যখন কষ্টের পাহাড়, তখন জেলা প্রশাসকের নিজ হাতে তাদের মাঝে বিতরণ করলেন কম্বল। তাদের মাঝে তুলে দেওয়া একেকটি কম্বল হয়ে উঠছে তাদের বেঁচে থাকার যেন অবলম্বন।

জেলা প্রশাসকের এই মমত্ববোধ আর সহমর্মিতায় মুগ্ধ এসব ছিন্নমূল মানুষ। তাদের মতে, জেলা প্রশাসকের এমন কাজ প্রমাণ করে যে, পদবি কেবল শাসনের জন্য নয়, বরং বিপদে সাধারণ মানুষের ভরসাস্থল হওয়ার জন্য। হাড়কাঁপানো এই শীতের রাতে কম্বল হাতে প্রশাসনের এমন উপস্থিতি অসহায় মানুষদের মনে কেবল উষ্ণতাই দিচ্ছে না, দিচ্ছে বেঁচে থাকার নতুন সাহস। সরকারি এই উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানরাও যদি এভাবে এগিয়ে আসেন, তবে কোনো শীতার্ত মানুষকে আর এই তীব্র শীতে কষ্ট পেতে হবে না।

ব্যবসায়ীদের মার্জিমাফিক চলছে রংপুরে নিত্যপণ্যের বাজার

গণভোট উপেক্ষা করলে জনগণ সরকারের পাশে থাকবে না

সাদুল্যাপুরে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাঘাটায় বারি রসুন-৪ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের

শহীদ মিনার বিহীন স্কুলটিতে পতাকা স্ট্যান্ডই ভরসা

রাণীশংকৈলে কোটি টাকার মার্কেট দুই বছরেও চালু হয়নি

যমুনেশ্বরী নদী দখল করে প্রভাবশালীদের চাষাবাদ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু

প্রতিটি ওয়াদা পূরণে আমি সরকারি দপ্তরে দপ্তরে ছুটে যাবো

পীরগাছাকে মডেল উপজেলা হিসেবে গড়তে চাই