হোম > সারা দেশ > রংপুর

অবশেষে ৩ দিন পর সেই নারীর মাথা উদ্ধার

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটে আদিতমারী উপজেলার কুটিবাড়ি সীমান্তের ১৫০ গজ ভেতরে একটি তামাক ক্ষেত থেকে সেই নারীর মাথা উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার দুপুরে সদর উপজেলার ফুলগাছ এলাকায় ভুট্টাক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই নারী হাসিনা বেগম (৪৪), তিনি আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের ভ্যানচালক আশরাফুলের দ্বিতীয় স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, স্থানীয়দের সহায়তায় শুক্রবার সন্ধ্যায় নিহতের সতীন আশরাফুলের প্রথম স্ত্রী মেহেরুন বেগমকে (৪৮) আটক করা হয়। তার দেয়া তথ্যমতে শনিবার দুপুরে সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মণ্ডলের নেতৃত্বে নিহতের মাথা উদ্ধার করা হয়। তার স্বামী আশরাফুলকেও আটকের চেষ্টা চলছে।

পাটগ্রামে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান, আটক ২৬

তিস্তায় উজানের ঢলে বাড়ছে পানি, উদ্বিগ্ন মানুষ

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

৬ দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

ন্যায্য অধিকার নিশ্চিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মাও. আব্দুল হালিম

বদরগঞ্জে ‘আমার দেশ’ সম্পাদকের সুস্থতা কামনায় মসজিদে দোয়া মাহফিল

নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাই, দুই ছিনতাইকারী গ্রেপ্তার ও মালামাল উদ্ধার

দুর্নীতির অভিযোগের মধ্যে পীরগাছার ইউএনও দেবাশীষ বসাককে বদলি

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে মে দিবসে র‌্যালি

তারাগঞ্জে ৪৪৬ লিটার পেট্রোল পাচারকালে যুবক আটক