হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে আট ফুট লম্বা অজগর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়ার ভাসানীপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরের দিকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

হঠাৎ গাছের ডালে ঝুলে থাকা বিশাল আকৃতির অজগরটিকে দেখতে পেয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর ভিড় আরও বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামবাসীরা তৎক্ষণাৎ থানাপুলিশ ও স্থানীয় বনবিভাগে যোগাযোগ করেন।

‎পরে খবর পেয়ে সেখানে ভূরুঙ্গামারী -কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুনের নেতৃত্বে পুলিশ, বন বিভাগ এবং সমাজসেবা বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে অজগরটি উদ্ধার করেন।

স্থানীয় অধিবাসী ইউনুস আলী বলেন, এই এলাকায় আগে এমন সাপ দেখা যায়নি। কয়েক মাস আগে নদী দিয়ে ভুটান থেকে অসংখ্য গাছ ভেসে এসেছিল। সেসব গাছের সাথে সাপটি ভেসে এসে থাকতে পারে। একটি সাপ ধরা পড়েছে। এমন সাপ আরো থাকতে পারে। আমরা আতঙ্কে আছি। আরো অনুসন্ধান করা প্রয়োজন।

জহুরুল ইসলাম নামের নামের স্থানীয় বাসিন্দা বলেন, সাপুড়ে মোজাহার ও স্থানীয় বাসিন্দা আসর উদ্দিন সাপটিকে গাছ থেকে নামিয়ে এনে বস্তা বন্দী করে।

ভূরুঙ্গামারীর সামাজিক বনায়ন ও নার্সারি কেন্দ্রের ডেপুটি রেঞ্জার সেকেন্দার আলী বলেন, সাপটি লম্বায় আট ফুট। সাপটি কুড়িগ্রাম রেঞ্জ অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।

ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন বলেন, সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কুড়িগ্রাম বন বিভাগের মাধ্যমে সাপটিকে রংপুর বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা