হোম > সারা দেশ > রংপুর

গ্রেপ্তারের পর কারাগারে কিশোরগঞ্জে হত্যা মামলার আসামি

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ থানায় হত্যা মামলার এক আসামিকে পাবনা থেকে গ্রেপ্তারের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি শনিবার বিকেলে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোপাল জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাঁশো গ্রামের নিশি কান্ত চন্দ্র বর্মনের ছেলে নারায়ন চন্দ্র বর্মনের লাশ সম্প্রতি কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটার একটি বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয়। পরে তার ছেলে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে। সে মামলার অন্যতম আসামি বাবলু মিয়া (৫০)। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে পাবনা সদর থানা এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করে। তাকে পুলিশ কিশোরগঞ্জ থানায় নিয়ে এসে শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে। গ্রেপ্তার বাবলু মিয়া বগুড়ার নন্দীগ্রামের কালা সিংগা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, নারায়ন চন্দ্র বর্মন হত্যা মামলার অন্যতম আসামী বাবলু মিয়াকে শনিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু