হোম > সারা দেশ > রংপুর

ফুলছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি পালনে জনমনে প্রশ্ন

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

ছবিটি ২৬ মার্চ তোলা - ছবি: আমার দেশ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করে দলকে সংঘটিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি ঘোষিত উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে উপজেলার মধ্যম সারির নেতা পপেল আহাম্মেদের নেতৃত্বে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। এতে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীকে দেখা যায়।

এ বিষয় ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুরুল হুদা ছুটিতে থাকায় এরেন্ডাবাড়ী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল কাইয়ুম বলেন, ‘ওসি স্যার ছুটিতে গেছেন, আমি খোঁজ নিয়ে স্যারের কাছে রিপোর্ট করব।’

বিএনপির ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, যেহেতু আওয়ামী নিষিদ্ধ, সে জন্য দলটি কর্মসূচি পালন করতে পারেন না।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার। উল্লেখ, নিষিদ্ধ আওয়ামী লীগ এর আগেও ২১ ফেব্রুয়ারি, ২৫ মার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত

জলঢাকায় ধানক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

পলাশবাড়ীতে নারীর লাশ উদ্ধার

নীলফামারীতে মধ্যরাতে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

পাটগ্রামে কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হচ্ছে লাখ টাকার গাছ

তারাগঞ্জে এমপি এটিএম আজহারুল ইসলামকে গণসংবর্ধনা

পদ্মায় বাসডুবিতে রানা প্লাজার সেই নাসিমার মৃত্যু

ভারত থেকে এসেছে ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

আমার দেশ প্রতিনিধি কবিরুল ইসলামের মায়ের ইন্তেকাল