হোম > সারা দেশ > রংপুর

রংপুরে শুরু হলো প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম

রংপুর অফিস

রংপুরে শুরু হয়েছে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম। এ কার্যক্রমের আওতায় নগরীর ৩৩টি ওয়ার্ডে সপ্তাহে একদিন করে দেওয়া হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা। এর মাধ্যমে উপকৃত হবেন নিম্নআয়ের সাধারণ মানুষ।

মঙ্গলবার দুপুরে নগরীর রঘু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর সিটি করপোরেশন ও কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত প্রাইমারি হেলথ কেয়ার কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক বলেন, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ঘরে ঘরে প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নগরীর ৩৩টি ওয়ার্ডে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একদিন করে এ কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে সাধারণ মানুষ, বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী সহজেই চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ নিতে পারবেন।

তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল ধারণা হলো, সাধারণত মানুষ অসুস্থ হলে চিকিৎসকের কাছে যান। তবে এ কার্যক্রমের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসকরাই পৌঁছে যাবেন প্রান্তিক পর্যায়ে। রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার চিকিৎসা দেওয়া হবে নামমাত্র মূল্যে। একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মাত্র ১০০ টাকায় আলট্রাসনোগ্রাম করার সুযোগ রয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে কোনো ফি দিতে হবে না।

তিনি আরো বলেন, রংপুরের মতো পিছিয়ে পড়া অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এ উদ্যোগের মাধ্যমে তাদের স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।

এদিন কার্যক্রমের আওতায় শতাধিক নারী ও শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। তারা স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি