পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত শূন্যরেখায় আবারো পুশইনের চেষ্টা ১০ শিশু ও নারীকে। রোববার তৃতীয় দিনের মত বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ।
দুপুরে বড়বাড়ি সীমান্তের বাংলাদেশের শূন্যরেখায় গিয়ে দেখা গেছে, খোলা আকাশের নিচে বসে আছে তিন শিশু, দুই নারীসহ ১০ জন। প্রখর রোদের মধ্যে অবস্থান করে অমানবিক ভাবে দিন-রাত অতিবাহিত করছেন তারা।
বিজিবি ও সীমান্তের লোকজন জানান, শুক্রবার ভোর রাতে পঞ্চগড় উপজেলা সদরের বড়বাড়ী সীমান্তে ওই ১০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সুরাহ হয়নি।
দুপুর সোয়া ১২ টার দিকে বিএসএফ ভারতীয় শূন্যরেখায় অবস্থানকারী ১০ জনকে আবারও বাংলাদেশের শূন্যরেখায় ঠেলে দেয়ার চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এ সময় ওই সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে বিএসএফ তাদের নিয়ে সরে যেতে বাধ্য হয়।
পুশইনের শিকার আব্দুস সালাম গণমাধ্যম কর্মীদের জানান, আমাদের খাবার ও পানি শেষ হয়ে গেছে। না খেয়ে বেঁচে আছি। কেউ আমাদের খাবার ও পানি দিচ্ছে না।
এমই