হোম > সারা দেশ > রংপুর

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

দাঁতভাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আবু জাহানের বসতবাড়ির গোয়াল ঘর থেকে ড্রাম ভর্তি পেট্রোল উদ্ধার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত করে রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, তার ছেলে ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদুল হক স্থানীয় পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে ড্রামে সংরক্ষণ করে অধিক মূল্যে বিক্রি করছিলেন।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল ও বিক্রির বিভিন্ন উপকরণ জব্দ করে। পরে অবৈধ মজুতদারি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্ত পরিবারের ওপর ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন এরশাদুল হকের পরিবার। তার ভাই হারুন অর রশিদ দাবি করেন, ‘নিজেদের মোটরসাইকেলে ব্যবহারের জন্যই কিছু পেট্রোল ড্রামে রাখা হয়েছিল। প্রতিবেশীদের কেউ শত্রুতাবশত বিষয়টি প্রশাসনকে জানিয়েছে।’

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে পেট্রোল মজুত করায় জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি তেলের ড্রাম ও বিক্রির সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ারুল সম্পাদক সুজন

ইউপি চেয়ারম্যানের দখলে ১২ কোটি টাকার খাস জমি

রৌমারীতে পশুর হাটে থামছেই না অতিরিক্ত টোল আদায়

বিদ্যালয়ের মাঠে পশুর হাট

ট্রাক ও অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

নবী (সা.) ও আয়েশা (রা.)-কে নিয়ে কটুক্তি, যুবক আটক

পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষক গ্রেপ্তার

রংপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ কারবারি ও ১ আসামি গ্রেপ্তার

জুলাই যোদ্ধা মাসুদকে দেখতে থাইল্যান্ডের হাসপাতালে ডেপুটি স্পিকার

পীরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মুয়াজ্জিনের ইন্তেকাল