হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ে বাক প্রতিবন্ধী শিশু নির্যাতন ও ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক আলী মনসুর এ রায় দেন।

রায়ে প্রধান আসামি আব্দুল মমিনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা ক্ষতিগ্রস্থ পরিবারকে দেয়ার নির্দেশ দেয় আদালত। আরেক আসামি এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনতাজুল হক জানান, ২০১৫ সালে ধর্ষণের অভিযোগে জেলার রাণীশংকৈল থানায় ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন নির্যাতিত শিশুর মা। আদালত সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে এ রায় দিয়েছেন।

এদিকে, মামলার বাদী নির্যাতিত শিশুর মা আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেডএম

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের

ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বৃদ্ধি, তীব্র হচ্ছে ভাঙন

উত্তরাঞ্চলে ধেয়ে আসছে পাহাড়ি ঢল, বন্যায় বাড়ছে দুর্ভোগ

ঠাকুরগাঁওয়ে মাদকসহ মামা-ভাগনে গ্রেপ্তার

নীলফামারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

সড়ক নির্মাণে অনিয়ম, বিল আটকে দিলেন ইউএনও

কালেমার পতাকা নিয়ে মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত