হোম > সারা দেশ > রংপুর

পাটগ্রামে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগের ৬ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্টদের দমনে সারা দেশের ন্যায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬ নেতাকে আটক করেছে পাটগ্রাম থানা পুলিশ।

আটককৃতরা হলেন— উপজেলার জোংড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সহসভাপতি মো. আজিবুল ইসলাম (৪২), বুড়িমারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. রাসেল ইসলাম (৫২), দহগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ফরিদুল ইসলাম (৫০), জোংড়া ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহেব আলী (৪৪), জগতবেড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাবিউল ইসলাম এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুলের আস্থাভাজন ‘বাঙালি আনা’ হোটেলের স্বত্বাধিকারী সুজন ইসলাম। আটককৃতরা সবাই একই উপজেলার বাসিন্দা।

জানা গেছে, ওসি নাজমুল হকের নেতৃত্বে বিশেষ অভিযানে সোমবার রাতে ৩ জন, মঙ্গলবার রাতে ২ জন ও বুধবার সকালে ১ জনসহ মোট ৬ জন আওয়ামী লীগ নেতাকে আটক করে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

গ্রামবাসীর অর্থসহায়তায় নির্মিত কালভার্টে প্রকল্পের সাইনবোর্ড

সৈয়দপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

পাটগ্রাম সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বড়পুকুরিয়ায় ফেইস বোনাসের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: মাওলানা আব্দুল হালিম

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

রাজিবপুরে ব্রিজ ভেঙে দুর্ভোগে ৫০ হাজার মানুষ

ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেলের ৩ আরোহী

ভারতের পাহাড়ি ঢলে ফের বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ারুল সম্পাদক সুজন