হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

ভারতে অনুপ্রবেশের সময় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঝাউকুটি সীমান্তে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ নিয়ে সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আটককৃতরা হলেন, নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৩ এপ্রিল) রাতে তারা উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের নিকট দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা স্থানীয় ভারতীয়দের সহায়তায় তাদের আটক করে।

সোহাগের বড় ভাই সোহেল রানা জানান, তিনদিন থেকে তার ছোটভাই বাড়ি থেকে বের হয়েছেন। আজ সোমবার সকালে শুনতে পান সে ভারতে আটক হয়েছেন। কি কারণে সে ভারতে গিয়েছে তিনি জানেন না। তবে ভাইয়ের খোঁজে চৌদ্ধঘড়ি বাজারে অবস্থান করছেন তিনি।

নারয়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ইউনিয়নের একজন ও বলদিয়া ইউনিয়নের একজন যুবক উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতের টাকিমারী এলাকায় গেলে বিএসএফের হাতে আটক হয়েছে বলে জানতে পেরেছি। এর পর কি হয়েছে জানি না।

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক জানান, দুই বাংলাদেশি নাগরিক আটক হওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

রংপুরে পুলিশ হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড

কৃষিজমি ধ্বংস করে পঞ্চগড়ে চলছে পাথর উত্তোলন

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক