হোম > সারা দেশ > রংপুর

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক আহত

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফেলানী হত্যার সীমান্তে এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছে দু’বাংলাদেশি যুবক।

আহতরা হলেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মাষ্টার গ্রামের মন্‌জু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও একই ইউনিয়নের কদমতলা ভেল্লীরতল গ্রামের জাকির হোসেনের ছেলে আতিক হোসেন (২৬)।

সীমান্তের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই দু’যুবকসহ আরো কয়েকজন সীমান্তে স্বর্ণের বার ভারতে পাচার করার জন্য ফেলানী হত্যার সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৬ এর সাব পিলার ৩ এস ও ৪ এস এর মাঝ দিয়ে যায়। এ সময় রাত সাড়ে ১০টার দিকে ভারতীয় কুচবিহার জেলার দিনহাটা থানার ঝিকরী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা যুবকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে অন্য যুবকরা প্রাণভয়ে প্রায় সোনারবার ফেলে পালিয়ে আসে।

এ সময় যুবক সাদ্দাম হোসেন ও আতিক হোসেন বিএসএফের ছোঁড়া গুলিতে আহত হয়। এলাকাবাসী পরে আহতদের সীমান্ত থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের মাধ্যমে গোপনে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এখানেও আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন হচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে দায়িত্বরত লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অনন্তপুর বিওপি কমান্ডার দুলাল হোসেন আমার দেশকে জানান, রাতে সীমান্তে গুলির শব্দ শুনে সীমান্তের সোর্স সূত্রে জানতে পাই দু’বাংলাদেশিকে গুলি করার ঘটনা।

তিনি আরো বলেন, রোববার সকালে আমরা আহত দু’যুবকের খোঁজে বাড়িতে যাই। কিন্তু তাদের বাড়িতে পাওয়া যায়নি। আহত যুবকরা আত্মগোপনে রয়েছে। আমরা বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কতৃর্পক্ষকে অবগত করেছি।

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ