হোম > সারা দেশ > রংপুর

ভোটে জিতেই জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে গেলেন মির্জা ফয়সল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেনের বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।

শুক্রবার বেলা ১১টার দিকে তিনি দেলোয়ার হোসেনের বাসায় যান এবং ফুলেল শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা ভুলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুজনে কুশল ও মতবিনিময় করেন। আলোচনার একপর্যায়ে তারা একে অপরকে মিষ্টি মুখ করান। নির্বাচনি মাঠ পার করার পরপরই শীর্ষ দুই রাজনৈতিক নেতার এমন সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকালে জামায়াত প্রার্থী দেলোয়ার হোসেন ভোটের মাঠে ঘটা কিছু বিচ্ছিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক সহযোগিতার দাবি জানালে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন অভিযুক্ত ব্যক্তিদের সুনির্দিষ্ট তালিকা দেওয়ার অনুরোধ জানান এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় মির্জা ফয়সল আমীন দেলোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে আগামীর সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান। জবাবে জেলা ও এলাকার যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন জামায়াত নেতা দেলোয়ার হোসেন।

উল্লেখ, গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফয়সল আমীন। তিনি পান ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলোয়ার হোসেন পান ৯৬ হাজার ৪৫৩ ভোট।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি