হোম > সারা দেশ > রংপুর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খানসামায় দোয়া মাহফিল

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দিনাজপুরের খানসামায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাকেরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া। তিনি দেশনেত্রীর সুস্থতা কামনায় অনুষ্ঠিত মোনাজাতে নেতৃত্ব দেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিএসসি, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

আয়োজকরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার