হোম > সারা দেশ > রংপুর

দুই ভাইয়ের জমি বিরোধের সংঘর্ষে প্রাণ গেল শ্যালকের ছেলের

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত হয়ে আব্দুল করিম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল করিম মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।

বিষয়টি মঙ্গলবার বিকেলে নিশ্চিত করেছেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু।

স্থানীয় সূত্র ও ইউপি চেয়ারম্যান জানান, মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গড়েরপাড় এলাকার মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে আমিন উদ্দিনের শ্যালক আব্দুল ওহাবের ছেলে আব্দুল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করে।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, “দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত আব্দুল করিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আকস্মিক ঝড়ে চিলমারী বন্দরে চার নৌকা ডুবি

রংপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে শালবন থেকে যুবকের লাশ উদ্ধার

মাদক ও ক্যাসিনোমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: মন্ত্রী দুলু

বরাদ্দের টাকা কোথায় খরচ হলো, জানালেন আখতার হোসেন

রংপুরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু

বরের হাত ধোয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, কনেকে মারধর

দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দুই হাত নেই, তবু উচ্চশিক্ষা শেষের পথে সাকিবের

উত্তরাঞ্চলে সম্প্রীতির আবহে ঈদ, শুভেন্দুর বক্তব্যে ক্ষুব্ধ হিন্দুসমাজ