হোম > সারা দেশ > রংপুর

১০ দিনের ছুটিতে সোনাহাট স্থলবন্দর

উপজেলা প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম টানা ১০ দিন বন্ধ ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।

পত্রে উল্লেখ হয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম আগামী বৃহস্পতিবার ২৭ মার্চ থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়া, বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি ও ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। সরকারি ছুটি ঈদের ছুটি ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে।

সোনাহাট সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৫ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা