হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ি থানার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় পুলিশ সদস্যকে মারধর ও বাগ্‌বিতণ্ডার ঘটনায় দায়ের করা মামলায় ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজান (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার আলম খান। এর আগে শুক্রবার ভোররাতে থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে পৌরসভার গৃধারীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান পলাশবাড়ী উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের বর্তমান সেক্রেটারি এবং গৃধারীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক আমির ও উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত ১০টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা মাহমুদুল ইসলাম ও কয়েকজন নেতাকর্মী একটি অভিযোগপত্র নিয়ে থানায় যান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উপস্থিত কিছু নেতাকর্মী ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ওসিসহ ৮ জন পুলিশ সদস্য আহত হন। পরে এ ঘটনায় থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

ঘটনাটিকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখোয়াত হোসেন।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের