ভারতে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে তিনদিন, শুক্রবার সরকারি ছুটিসহ মোট চারদিন বন্ধ থাকার পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে অফিসের কার্যক্রম শুরুর পর ভূটান ও ভারত থেকে এলসি পাথর আমদানি হয়েছে।
সকালে ভারত থেকে প্রায় ১০০ ট্রাক, ভূটান থেকে ১৫০ ট্রাক মালামাল নিয়ে আসার কথা আছে। তবে বিকেল সাড়ে ৪টার মধ্যে ১৯৬ ট্রাক পাথর, আদা ও সুগার নিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে। সন্ধ্যা ৬টার মধ্যে বাকি ট্রাকগুলো স্থলবন্দর ইয়ার্ডে আসবে বলে জানান সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।
একইভাবে বাংলাদেশ থেকে ৭৬ ট্রাক সোয়াবিন নিল, কোটন রেম, জুটরুল, নাসির এছাড়া ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু রয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশনের সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাংগীর আলম বলেন, সরকারি ছুটিসহ চারদিন পরে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রতিদিন ভারত ও ভূটানের প্রায় ২৫০ ট্রাক মালামাল নিয়ে সন্ধ্যা ৬টার মধ্যে স্থলবন্দর ইয়ার্ডে আসে। আজ সকালে কার্যক্রম শুরুর পর উল্লেখযোগ্য ট্রাক ইয়ার্ডে প্রবেশ করায় শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জেডএম