হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহের তার চুরি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহের চারটি খুটির ২ হাজার ১০৪ ফুট মেইন তার চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঝড় বাতাসের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় এ ঘটনা ঘটতে পারে বলে বিদ্যুৎ অফিস সূত্র জানায়। তার চুরি যাওয়া এলাকাসহ টেংগনমারী গ্রিডের পুটিমারীসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ বিদ্যুৎ অফিস সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে ঝড় বাতাস ও তুমুল বৃষ্টির সময় বিদ্যুৎ বন্ধ ছিল। এ সময় সংঘবদ্ধ চোররা স্থানীয় পেট্রোল পাম্প হতে ফকিরপাড়া পর্যন্ত ৪টি খুটির ২ হাজার ১০৪ ফুট তার চুরি করে নিয়ে গেছে। ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ঝড় কবলিত পুটিমারী ইউনিয়নে ৫টি খুঁটি উপড়ে পড়াসহ ব্যাপক তার ছিড়ে গেছে। এ কারণে টেংগনমারী হতে পুটিমারী ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। চুরি যাওয়া তারের আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা।

কিশোরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী সামসুল আরেফিন তার চুরি যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঝড়ের সময় চোররা স্থানীয় পেট্রোল পাম্প হতে ফকিরপাড়া পর্যন্ত ৪টি খুঁটির মেইন তার চুরি করে নিয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তা চালু করার কাজে ব্যস্ত আছি। এ বিষয়ে পরবর্তীকালে থানায় অভিযোগপত্র দেওয়া হবে।

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তিস্তার পানি বিপৎসীমার ৫ সে.মি. নিচে, ভয়াবহ বন্যার আশঙ্কা