হোম > সারা দেশ > রংপুর

জলঢাকায় ধানক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ধানক্ষেত থেকে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে হামিদুল মেম্বারের বাড়ির পাশে ধানক্ষেতে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মমিনুর রহমান ওরফে মহাবীর (১৬) উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মমিনুর রহমান তার বাবার ভ্যান (অটোরিকশা) নিয়ে গতকাল ২৭ মার্চ (শুক্রবার) বিকালে জলঢাকার উদ্দেশ্য বের হয়ে যায়। সারারাত বাড়িতে ফিরে নাই, শনিবার সকালে থানায় একটি লাশ উদ্ধার করেছে শুনে সেখানে গিয়ে তার লাশ শনাক্ত করে পরিবারের লোকজন।

কিশোর মহাবীর হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ চেষ্টা করছে বলে জানিয়েছেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম। ঘটনার বিষয়ে একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের