গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর সড়কে পিকআপের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঠাকুরের দিঘী ও কুমারপাড়ার মাঝামাঝি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন অটোরিকশা চালক ফরিদ, যাত্রী রুস্তম আলী। বাকিদের নাম, ঠিকানা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরগিবাহী একটি পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বাকি চারজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ দুর্ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিকআপ উদ্ধারের চেষ্টা চলছে। এরপর থানায় নিয়ে আসা হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
জেডএম