হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক ছাত্র মারা গেছে। শনিবার দুপুরে কলেজ সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম রাফিদ রহমান কাব্য (১৬)। সে ওই কলেজের একাদশ শ্রেনির পরীক্ষার্থী।

তিনি নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি এলাকার সাবেক সেনা সদস্য হাবিবুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, একমাত্র সন্তান কাব্য শহরের নীচুকলোনীতে মা শাম্মী আক্তারের সাথে একটি ভাড়া বাসায় থেকে লেখাপড়া করতো।

ঘটনার দিন তারা ৭ বন্ধু মিলে কলেজের মাঠে ফুটবল খেলার পর ওই পুকুরে গোসল করতে যায়। এসময় কাব্য সাঁতরে পুকুরের মাঝামাঝি যায়। ফেরার সময় হঠাৎ তলিয়ে যায়।

স্থানীয়রা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে স্থানীয় সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এমই

পাটগ্রাম সীমান্তে উত্তেজনা, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বড়পুকুরিয়ায় ফেইস বোনাসের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

কথায় কথায় সংবিধানের দোহাই দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: মাওলানা আব্দুল হালিম

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

রাজিবপুরে ব্রিজ ভেঙে দুর্ভোগে ৫০ হাজার মানুষ

ট্রাকের চাকায় পিষ্ট মোটরসাইকেলের ৩ আরোহী

ভারতের পাহাড়ি ঢলে ফের বাড়ছে তিস্তার পানি, বন্যার আশঙ্কা

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি আনোয়ারুল সম্পাদক সুজন

ইউপি চেয়ারম্যানের দখলে ১২ কোটি টাকার খাস জমি

রৌমারীতে পশুর হাটে থামছেই না অতিরিক্ত টোল আদায়