হোম > সারা দেশ > রংপুর

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

রংপুর অফিস

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।’ আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। আর সে জন্য জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ আসন প্রয়োজন আমাদের।

শনিবার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ও আলমপুর ইউনিয়নের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, আমি বলি—‘সৎ লোকের শাসন’; সেই সুযোগটি আমাদের সামনে এসেছে। ৬৮টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে। নির্বাচন সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি করা হয়েছে, নইলে আমরা আরও বেশি আসন পেতাম। আমাদের সংসদ সদস্যরা যদি নিজ নিজ এলাকায় সততা, নিষ্ঠা ও ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করেন, কোনো দুর্নীতি না করেন, কোনো স্বজনপ্রীতি না করেন এবং কোনো অন্যায়ের সঙ্গে আপস না করেন, তাহলে মানুষ নিজেরাই বলবে— জামায়াত অন্য দলের মতো নয়; জামায়াতের আলাদা বৈশিষ্ট্য আছে। তারা দুর্নীতি করে না, তারা জনগণের খেদমত করে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা যদি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে ভবিষ্যতে কেউ যদি কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা মোকাবিলা করতে পারব। আর পাঁচ বছর পর যদি নির্বাচন হয়, তাহলে আল্লাহ চাইলে জামায়াতের ক্ষমতায় যাওয়ার পথ কেউ রুদ্ধ করতে পারবে না, ইনশাআল্লাহ। তার আগে আমাদের প্রমাণ করতে হবে যে, আমরা জনগণের পক্ষে আছি, জনগণের খেদমত করার জন্য আছি।

তিনি বলেন, আমরা যদি দ্বীনের পক্ষে কাজ করি এবং সততা ও ন্যায়ের পথে অবিচল থাকি, তাহলে আল্লাহ তায়াআলাই আমাদের পথ সহজ করে দেবেন, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আমাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে। আমাদের শীর্ষ ১১ জন নেতাকে হত্যা করা হয়েছে। অনেক নেতাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের ওপর জুলুম, নির্যাতন ও অবিচার করা হয়েছে। নানা অপবাদ দেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত মানুষ সেসব অপপ্রচারে বিশ্বাস করেনি, বরং আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে।

যতদিন বাঁচিয়ে থাকবেন ততদিন দেশবাসী এবং বিশেষ করে বদরগঞ্জ-তারাগঞ্জের মানুষের খেদমত করার অঙ্গীকার ব্যক্ত করেন এটিএম আজহারুল ইসলাম।

দায়িত্বশীল বৈঠকে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন, রংপুর মহানগর শূরা সদস্য অধ্যাপক শাহ মুহাম্মদ নুর হোসাইন, তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়াকুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের

শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়, রংপুরে বাঁধভাঙ্গা উল্লাস