হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে প্লাস্টিক দূষণরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর

ছবি: আমার দেশ

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে দিনাজপুরে একটি স্কুল ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

সোমবার সকালে দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে অনুষ্ঠানে প্লাস্টিক দূষণের পরিবেশগত ও জনস্বাস্থ্যগত ঝুঁকি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকরাম হোসেন। বক্তব্য দেন সহকারী শিক্ষক সুফিয়া বেগম ও জ্যোতির্ময়ী সরকার এবং শিক্ষার্থী প্রতিনিধি আয়শা সিদ্দিকা ও ঋত্তিকা পাল। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বেলার নেটওয়ার্ক সদস্য কংকন কর্মকার।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং প্লাস্টিক দূষণমুক্ত, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এমএইচ

দিনাজপুরে ৩ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

পুলিশের বিরুদ্ধে মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ

চীনা নাগরিকের চুক্তিভিত্তিক বিয়ের সত্যতা পায়নি পুলিশ

শিবির নেতা হত্যাকাণ্ডে যুবদল নেতা বহিষ্কার

সাঘাটায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে ঢাকায় স্থানান্তর

ঠাকুরগাঁও সীমান্তে কাঁচা রাস্তায় টহলে হিমশিম খাচ্ছে বিজিবি

উজানের ঢল অব্যাহত থাকায় উৎকণ্ঠায় তিস্তাপাড়ের মানুষ

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবির নেতা সংকটাপন্ন

ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি

সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির সভাপতি খুন