হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাতে সৈয়দপুর সড়কে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন হরিবল্লভ প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ ইসলাম (২৩) জেলার সদর উপজেলার সোনারায় ধনীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ মোটরসাইকেল নিয়ে নীলফামারী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিলেন। ওই স্থানে আসামাত্র একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে নাহিদের শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, মরদেহ থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি

রৌমারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ৪০ ঘণ্টা ধরে ৯ বাংলাদেশি আটকা

রাজিবপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু