হোম > সারা দেশ > রংপুর

জলঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর জলঢাকার ধর্মপাল ইউনিয়নের বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের অর্ধশতাধিক নেতা কর্মী জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া এলাকায় জামায়াতের নির্বাচনি গণসংযোগ চলাকালে তারা যোগদান করেন। যোগদানকারী নেতা কর্মীরা হলেন, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মহুবর, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, ৯ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি আনিসুর রহমান সহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।

যোগদান অনুষ্ঠানে ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন জামায়াতে যোগ দেওয়া নেতাকর্মীদের পক্ষে বক্তব্য বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়ে আমি ও আমার কর্মী এবং অনুসারীরা এ সংগঠনে যোগদান করছি। একই সঙ্গে জামায়াতের নীলফামারী -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর পক্ষে নির্বাচনি প্রচারণায় কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নীলফামারী -৩ (জলঢাকা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সালাফী। আরো বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় নেতা আবু সাঈদ লিওন, জামায়াত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, ইউনিয়ন আমীর মাওলানা রাশেদুজ্জামান, জেলা শিবিরের সভাপতি তাজামুল হাসানসহ ইউনিয়ন জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সালাফী জানান, বিএনপি নেতাকর্মীদের তিনি তার দলে স্বাগত জানিয়ে বলেন, সবাইকে নিয়ে তিনি এখন মাঠে কাজ করছেন। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক