হোম > সারা দেশ > রংপুর

পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা)

গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর এলাকায় এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি সড়কের ওপর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

স্থানীয়দের ধারণা, লাশটি কোনো যানবাহনের নিচে চাপা পড়ে অথবা অজ্ঞাত কোনো বাস কিংবা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থাকতে পারে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার এসআই বাশার জানান, লাশটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে

আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই: এটিএম আজহার

প্রত্যেক বাড়ি বাড়ি ফ্যামিলি কার্ড যাবে, উপকারভোগী নির্বাচন হবে কম্পিউটারে

ইসলামী শ্রমনীতি শ্রমিকের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করে: অ্যাডভোকেট আতিকুর রহমান

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি-জনতা

নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত, চালক হাসপাতালে

বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে: রংপুরে এ টি এম আজহার

তারাগঞ্জে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি

তারাগঞ্জে উদ্ধার করা কঙ্কাল শহির উদ্দিনের, দাবি পরিবারের