হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে অচিরেই প্রতিষ্ঠা করা হবে ক্যাডেট কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ: এমপি জাহাঙ্গীর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে অচিরেই একটি ক্যাডেট কলেজ ও একটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ইতোমধ্যে এ দুটি প্রতিষ্ঠানের অনুমোদন হয়েছে।

শুক্রবার রাত ৮টায় দিনাজপুর সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, যে কাজগুলো যুবকদের করার কথা ছিল, সেসব কাজ এলাকার মুরব্বিরা করছেন। তাই এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

তাকে ভোট দিয়ে সংসদে পাঠানোর জন্য দিনাজপুরবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দিনাজপুরের চেহারা পাল্টে যাবে, ইনশাআল্লাহ। এ সময় তিনি যুবসমাজকে মাদকাসক্তি ছেড়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

সংস্থার সভাপতি সাদেক মিয়া সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মাইনুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মঞ্জুর মুর্শেদ সুমন, দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুরুন্নবী, জমিরিয়া আইডিয়াল ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খায়রুজ্জামান এবং সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন।

এ ছাড়া বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও সংস্থার সাধারণ সম্পাদক এসএম ইউসুফ আলী।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশিষ্ট আলেম আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী এবং গোলাপ বাগ মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ শোয়াইব।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মতিউর রহমান কাসেমী।

নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও প্রচার, ভণ্ড পীর গ্রেপ্তার

বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে: ড. আতিক মুজাহিদ

কিশোরগঞ্জে ২৬১ এতিমের হাতে কম্বল তুলে দিল উপজেলা প্রশাসন

সন্ত্রাসীরা রাজনীতিতে বিশ্বাসী নয়, তাদের অপকর্ম রুখতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরে দুই আ.লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আদিতমারীতে বিএনপি কার্যালয়ে আগুন

দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন নারী

পীরগাছায় বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ

রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার

আ.লীগের ডাকা লকডাউনের প্রভাব নেই রংপুরে, স্বাভাবিক জনজীবন