হোম > সারা দেশ > রংপুর

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা কর্মকর্তার লাশ উদ্ধার, বিস্ফোরণে শিশু আহত

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

ছবি: সংগৃহীত

বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভস্থ ১৩০৯ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নিচে চাপা পড়ে প্রতিষ্ঠানের শিফট ম্যানেজার ও চীনের নাগরিক মি.ওয়াং জিয়াং গো (৫৬)’র মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

বড় পুকুরিয়া কয়লাখনির মাইনিং ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ জাফর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত ওই ব্যক্তিকে আমরা উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ দুর্ঘটনার কারণে কয়লাখনিতে কর্মরত সব চীনের নাগরিকসহ বিদেশিরা শোক পালন করায় স্থবির হয়ে পড়েছে খনির কার্যক্রম। বন্ধ রয়েছে কয়লা উত্তোলনের মেশিনপত্র।

অন্যদিকে, একই দিনে কয়লাখনির পরিত্যক্ত ডিনামাইট বিস্ফোরণে এক শিশু আহত হয়েছে। চৌহাটির গ্রামের ১০ বছরের ওই শিশুটি কয়লাখনির ভেতর অবস্থিত পরিত্যক্ত ময়লার স্তূপ থেকে ৮ সেন্টিমিটার দীর্ঘ কয়লা বিস্ফোরণের ডিনামাইটটি নিয়ে যায়। বাড়িতে নিয়ে মোবাইল ফোনের ব্যাটারি ও চার্জার দিয়ে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের আঙ্গুল উড়ে যায়। এ ঘটনা জানতে পেয়ে কয়লাখনি কর্তৃপক্ষ আহত শিশুটিকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা শিশুটির হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বড় পুকুরিয়া কয়লাখনির মাইনিং ব্যবস্থাপনা পরিচালক খান মোহাম্মদ জাফর বলেন, ঘেরা দেওয়া সংরক্ষিত এলাকার ভূগর্ভস্থ বর্জ্য থেকে পরিত্যক্ত ডিনামাইট নিয়ে গিয়ে মোবাইলের ব্যাটারির সঙ্গে বৈদ্যুতিক সংযোগ করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। শিশুটি এখন ভালো আছে। আমরা টেক-কেয়ার করছি।

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু

মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু

স্কুলছাত্রী মেয়েকে বাড়ি নেওয়ার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

নীলফামারীতে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ভোটাধিকার নেই ২৪ বছর, কালো কাপড়ে রংপুরের আইনজীবীদের প্রতিবাদ

গোবিন্দগঞ্জে বাসার তালা ভেঙে গহনা চুরি