হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

ইসলামী সংস্কৃতি চর্চা ও নতুন প্রতিভার সন্ধানে “হামদ-নাত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা–২০২৬” বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতার আয়োজন করে গাইবান্ধা মানব কল্যাণ যুব সংস্থা, দ্বীপান্তর এবং লাইটহাউজ স্কুল অ্যান্ড কলেজ, তুলশীঘাট।

মঙ্গলবার পাবলিক লাইব্রেরি গাইবান্ধা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নব নির্বাচিত (গাইবান্ধা-২) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমির মো. আব্দুল করিম।

পৃষ্ঠপোষকতা করেন জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা পৌরসভার মেয়র পদপ্রার্থী ফয়সাল কবির রানা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল আমিন, বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী ব্যাংক গাইবান্ধার সিনিয়র কর্মকর্তা এবং সহযোগিতায় ছিলেন খন্দকার জাকারিয়া আলম জীম।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস. এম. মনিরুজ্জামান সবুজ। সভাপতিত্ব করেন মো. আব্দুল বাছেদ মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম মন্ডল, মাওলানা আব্দুল মাজেদ, মো. শামসুজ্জামান সিদ্দিকী মামুন, আবুল বাসার, জুয়েল রানা এবং মো. শরিফুল ইসলাম আকাশ।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মো. মারুফ আহমেদ, মাওলানা মো. আব্দুর রহীম এবং মাওলানা মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমিন বিন আজাদ।

প্রতিযোগিতার ক, শাখায় প্রথম মো. ইশতিয়াক আহমেদ দ্বিতীয় মোছা. মাশরিফা খাতুন তৃতীয় মো. ফয়জুল কবির।

খ, শাখায় প্রথম কাওছার আহমেদ দ্বিতীয় সিফাত আল ইসলাম তৃতীয় রুহুল আমীন।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের প্রাণবন্ত পরিবেশনা এবং অতিথিবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ‌নিবার

স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের সার্বিক নিরাপত্তা দিতে পারছেন না

পীরগাছায় চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের মাদকবিরোধী কর্মসূচি পালন

যে মুখে মা ডাকি, সে মুখে মাদক না: এমপি আব্দুল মুনতাকিম

ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশের দাবিতে মানববন্ধন

খানসামায় মাদকের ভয়াল থাবা, ঝুঁকির মুখে তরুণ প্রজন্ম

পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

প্রতিটি ছাত্রকে নিজের সন্তান মনে করতে হবে: শিক্ষামন্ত্রী

দহগ্রাম-আঙ্গরপোতা মুক্ত দিবস আজ

আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ হোসেন