হোম > সারা দেশ > রংপুর

বিজিবি দেখে অস্ত্র-গোলাবারুদ রেখে ভারতে পালালো দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম সীমান্তে মধ্যরাতে ২২ বিজিবি'র বিশেষ টহল দলের অভিযান দেখে অস্ত্র ও গোলাবারুদ রেখে ভারতে ফিরে গেলো দুর্বৃত্তরা।

শুক্রবার (১৪ মার্চ) মধ্যরাতে ২২ বিজিবি'র অধীন দিয়াডাংগা বিওপি'র গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার হওয়া পাঁচটি এনএক্স গান, একটি পিস্টন অ্যাসেম্বলি ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে বিজিবি'র একটি বিশেষ টহল দল।

শনিবার (১৫ মার্চ) কুড়িগ্রাম ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদ পেয়ে ২২ বিজিবি'র অধীন পাথরডুবি-দিয়াডাংগা বিওপি'র মেইন পিলার-৯৮৫/৩-এস-এর আশপাশে বিজিবি'র ১৯ সদস্যের একটি বিশেষ টহল দল অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় অভিযানে অংশ নেয়। পরে রাত ১২টার দিকে কিছু ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা যায়।

পরে তাদের ধরার চেষ্টা করলে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এরপর বিজিবি'র টহল দল তল্লাশি চালিয়ে ৫টি ভারতীয় NX-200 ATHENA গান, ১টি ভারতীয় পিস্টন অ্যাসেম্বলি, ৩৩,১০০ পিস ভারতীয় সিসা গুলি এবং ১টি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি) আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে ২২ বিজিবি অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও অস্ত্রপাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতোমধ্যে প্রতিটি বিওপির সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ